ads

বুধবার , ২৪ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৭৭২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ মে বুধবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের পাশে একটি ছোট ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের ৫০০ গজ উত্তরদিকে অবস্থিত একটি ছোট ব্রিজের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একইসাথে লাশের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে খবর দেওয়া হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ১৫ মামলার আসামিসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads