ads

সোমবার , ২২ মে ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এপি’র বিদায়ের প্রস্তুতি কমিটি গঠন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ২২, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে এপি’র বিদায়ের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২২ মে সোমবার শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ।

Shamol Bangla Ads

তিনি স্বাগত বক্তব্যে বলেন, এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের ফেস আউট হচ্ছে। এমনকি এই অফিস এখান থেকে বিদায় নিবেন। এ উপলক্ষে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ। পরে সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যান, ভিডিসি, শিক্ষক, সাংবাদিক ও ইয়ুথ গ্রুপের সদস্যরা উন্মুক্ত আলোচনার এক পর্যায়ে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। এতে আহবায়ক হন শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা। পরে অনূভূতি তুলে ধরে ও কমিটির নানা দিক নিয়ে বক্তব্য দেন প্রাঞ্জল এম সাংমা।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্ণিয়া সাংমা, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দুলাল, নারী নেত্রী মেরিনা আক্তার, শিক্ষিকা নাসরিন বেগম, সাংবাদিক তাসলিম কবির বাবু, শিক্ষক মাহবুবুর হাসিব তুষার, ইউপি সদস্য গোলাম মোস্তুফা, ইউয়ুথ গ্রুপের জেরিনা আক্তার ও রূপা প্রমূখ।

Need Ads