এবার শেরপুরের শ্রীবরদীতে চলতি মৌসুমে কমলো অভ্যন্তরীন বোরো ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রার পরিমাণ। ২২ মে সোমবার উদ্বোধন হলো গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কম ধান চাল ক্রয়ের। খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম মামুন, খাদ্য গুদাম কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস খান, চালকল মালিক জহুরুল হক, স্থানীয় কৃষক ও গণমাধ্যম কর্মীরা।
শ্রীবরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন বলেন, গত বছর শ্রীবরদীতে ৭৩ টা রাইস মিল মালিকরা চুক্তি করেন। সেই অনুপাতে ২হাজার ৩শ ৪৮ মেট্রিক টন ধান ও ২ হাজার ৫০ মেট্রিক টন চাল করার বরাদ্দ ছিল। তাছাড়া আমন মৌসুমে যারা চুক্তি করেন নাই তারা এবার চাল ক্রয় করতে পারবেন না। এ জন্য বরাদ্দের পরিমাণ কমে এবার চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ১৬ শত ৩৩ মেট্রিক টন ধান ও চাল কল মালিকদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে ৪ শত ৫৪ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক তোতা মিয়া আর শাহিনুর রহমানের কাছ থেকে ধান ও জিহাদ চালকল মালিক জহুরুল ইসলামের কাছ থেকে চাল নিয়ে উদ্বোধন করা হয়। ধান চাল ক্রয়ে বরাদ্দ কম পাওয়ায় অনেক কৃষক ধান বিক্রি থেকে বঞ্চিত হবে বলে জানান উপস্থিত কৃষকরা।




