শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ও ধলা ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা চকপাড়া গ্রামে অবস্থিত কালভার্টি বিগত প্রায় ৬ মাস আগে ভেঙ্গে দুমরে-মুচরে যায়। ফলে ওইসময় থেকে ২ ইউনিয়নের লোকজনের ব্যবসা বানিজ্য ও চলাচলের ভাটা পড়েছে।
জানা যায়, পাকুড়িয়া চকপাড়া গ্রামটির প্রবেশমুখেই ছোট কালভার্টি ভেঙে যাওয়ায় বিকল্প কোনো রাস্তা না থাকায় কোনো ভাড়ি গাড়ী চলাচল তো দূরের কথা কালভার্টের সাইট দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে সাধারণ মানুষ চলাচলসহ মালবাহী অটোরিকশা চলাচল করতে দেখা যায়। ঝুঁকিপূর্ণ ভাবে চলাচলের কারণে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। কিন্তু জেলা শহরে অধিকাংশ সময় যানজট লেগে থাকায় কারণে ছোটখাটো যানবাহন নকলা, ময়মনসিংহ ও ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওই কালভার্টের উপর দিয়েই বিকল্প চলাচলের একমাত্র ভরসা ছিলো। কিন্ত দীর্ঘ দিন যাবৎ কালভার্টি ভেঙে যাওয়ায় ওই সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটে চাপ শহরেই প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দা মো. তারা মিয়া জানান, কিছুদিন আগে সংকোচিত রাস্তাটি মেরামত করা হলেও ওই সময় যদি এই ভাঙ্গা কালভার্টি সংস্কার করা হতো তাহলে আজ আমাদের এ দূর্ভোগ পোহাতে হতো না।
এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী জানান, ইতিমধ্যেই চকপাড়া গ্রামের ওই কালভার্টির টেন্ডার হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই কালভার্টের কাজ শেষ করা হবে।









