ads

সোমবার , ৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্যামলী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে অতিদরিদ্র ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য শ্যামলী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ৮ মে সোমবার বিকেলে শহরের বটতলা সুপার মার্কেটে ফিতা কেটে ওই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। পরে তাকে শেরপুর জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনকালে সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, শেরপুরের অতিদরিদ্র, অসহায় ও স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য এ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হলো। এখানে অসহায় পরিবারের সদস্যরা প্রশিক্ষণ নিয়ে তাদের আত্মকর্মসংস্থান করতে পারবে। তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসমিন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার বন্যা, জেলা যুব মহিলা লীগ নেত্রী লতিফা আক্তার লাকী, পূজা পাল, রিক্তা খাতুনসহ জেলা, উপজেলা ও শহর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর মডেল গার্লস কলেজে ১৬২তম রবীন্দ্রজয়ন্তী উৎসব পালিত পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads