ads

সোমবার , ৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের মৃত্যুতে শেরপুরে শহর আওয়ামী লীগের দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ৩৭১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপির রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে শেরপুরে শহর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মে সোমবার সন্ধ্যায় শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রহিমা ওয়াদুদ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক আব্দুল ওয়াদুদের সহধর্মিনী। তিনি একজন বরেণ্য শিক্ষক ও মহিয়সী নারী ছিলেন। পরে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মো. হযরত আলী আশরাফ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আলহাজ্ব দুলাল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, শামীম হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, বেলাল হোসেন, বিনয় কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অজয় চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনি, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিন্দু, দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ৬ মে শনিবার রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads