ads

সোমবার , ৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

খবর টি পড়েছেন : ৩৭৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুরের ইসলামপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে মামা-ভাগ্নে। ৮ মে সোমবার দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ খানপাড়ায় এই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত শিশুরা হলো সিরাজাবাদ এলাকার ইব্রাহিম খলিলের ছেলে সীমান্ত ইসলাম (৭) এবং একই এলাকার শুক্কুর আলীর ছেলে মিনাল মিয়া (৮)। তারা দুজনেই সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং সম্পর্কে মামা-ভাগ্নে।

পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল জানান, সোমবার দুপুরে সীমান্ত ও মিনাল বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সানোয়ারা বেগম বলেন, ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

Shamol Bangla Ads

ইসলামপুর থানার এসআই মাসুদ রানা জানান, দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বান্দরবানের পাহাড় থেকে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার পরবর্তী সংবাদ ‘পাকিস্তান’ শব্দের উল্লেখ থাকা সব আইনের তালিকা চান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads