ads

বুধবার , ৩ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন আজ

খবর টি পড়েছেন : ২০৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন আজ (৩ মে)। ১৯২৯ সালের এই দিনে জননী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্ম নেন।১৯৪২ সালে এসএসসি, ১৯৪৪ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ পাস করেন তিনি। পরে ভর্তি হন কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে। সেটা ১৯৪৫ সাল।

Shamol Bangla Ads

এরপর ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড শেষ করেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন। তাঁর কর্মজীবন কেটেছে ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়, ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষকতা করে। ১৯৯১ সালে শহীদ জননী জাহানারা ইমাম বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়াও তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর ছেলে শাফী ইমাম রুমী শহীদ হন।

শহীদ জননীর নেতৃত্বে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি গঠন করা হয় ‘ঘাতক দালাল নির্মূল কমিটি’। এর পাশাপাশি ৭০টি সংগঠনের সমন্বয়ে সে বছরই ১১ ফেব্রুয়ারি গঠন করা হয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি। যার আহ্বায়ক ছিলেন জননী জাহানারা ইমাম।

Shamol Bangla Ads

এরপরের ঘটনা বড়ই নির্মম। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননীকে রাস্তায় নামতে হয়েছিলে। ততদিনে তাঁর সারা শরীরে দুরারোগ্য ক্যানসার বাসা বাঁধে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যা ক্রমেই বেড়ে যায়। একদিকে রাষ্ট্রপক্ষ তাদের রাজনৈতিকবান্ধব দলের মানুষদের বাঁচানোর জন্য মরিয়া, অন্যদিকে রাষ্ট্রপক্ষের মদদপুষ্ট হয়ে সরাসরি আক্রমণ করে বসে ৭১ সালের হায়েনাদের দল-গোলাম আযম নিজামী গং। জাহানারা ইমামের বিরুদ্ধে মামলা হয় রাষ্ট্রদ্রোহীতার। কী দুর্ভাগ্য আমাদের, জাতী হিসেবে কী অকৃতজ্ঞ, অসভ্য আর বর্বর আমরা!
অবশেষে, রাষ্ট্রদ্রোহীতার মামলা মাথায় নিয়েই শহীদ জননী জাহানারা ইমাম ২৬ জুন ১৯৯৪ সালে দেশের বাইরে মিশিগানে ইন্তেকাল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বব্যাংক ভুল উপলব্ধি করে সহায়তা করতে চাওয়ায় অভিনন্দন… পরবর্তী সংবাদ দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads