ads

বুধবার , ৩ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

খবর টি পড়েছেন : ২৬৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ ৩ মে (বুধবার)। ইউনেস্কোর মতে অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে।

Shamol Bangla Ads

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’র (বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস) স্বীকৃতি দেওয়া হয়। এর পর থেকে সাংবাদিকরা দিবসটি পালন করে আসছেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।’

দিবসটি পালন উপলক্ষে সম্পাদক পরিষদ গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া দিবসটি উপলক্ষে আজ বেলা ১১টায় এক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

Shamol Bangla Ads

একই সঙ্গে দিবসটি উদযাপনের ৩০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ইউনেস্কো, আর্টিকেল নাইনটিন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।

ইউনেস্কোর ওয়েবসাইট থেকে জানা যায়, এবার মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে একাধিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৈশ্বিক এ আয়োজনে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত থাকছেন বিশ্বের মুক্ত গণমাধ্যম আন্দোলনের নেতাকর্মীরা। দিবসটি সামনে রেখে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছে আন্তর্জাতিক শতাধিক সংগঠন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির পরবর্তী সংবাদ আজ শুভ বুদ্ধপূর্ণিমা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads