ads

মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে চোরাই কাঠের ছবি তোলতে গিয়ে ২ সাংবাদিক লাঞ্ছিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২, ২০২৩ ২:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই কাঠের ছবি তোলতে দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন । ১মে সোমবার বিকালে ঘটনাটি ঘটে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরনদুধনই এলাকায় । ওই ২ সাংবাদিক হলেন, গ্লোবাল টেলিভিশনের শেরপুর প্রতিনিধি আবু হেলাল ও মানবকন্ঠের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি জিয়াউল হক।
জানা যায়, গত শনিবার কালবৈশাখী ঝড়ে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সামাজিক বনের গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়। কালবৈশাখীর তান্ডবে শতশত গাছপালা উপড়ে পড়ে। নিয়ম অনুযায়ী উপড়ে পড়া গাছ সংশ্লিষ্ট ফরেস্ট বিট অফিসে সংরক্ষণের কথা। পরে ওইসব গাছ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে একভাগ। অপরভাগ অংশিদারের মাঝে বিতরন করার কথা। কিন্তু এখানে তা না করে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের যোগসাজশে অংশিদারদের মাধ্যমে চোরাইভাবে সরাসরি কাঠ বিক্রি করা হচ্ছে। সোমবার বিকাল চারটায় গুরুচরনদুধনই গ্রামের আবুল কাশেমর বাড়িতে রাখা প্রায় দুইশ সিএফটি চোরাই কাঠের ছবি তোলতে যান ওই ২ সাংবাদিক। এসময় আবুল কাশেমসহ তার লোকজন ওই ২ সাংবাদিককে ছবি তোলতে বাঁধা দেন এবং তাদের লাঞ্চিত করে। এসময় রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে যান। কিন্তু চোরাই কাঠগুলো উদ্ধারের ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, চোরাই কাঠ উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads