ads

সোমবার , ১ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাশিমপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১৫

খবর টি পড়েছেন : ১৭৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গাজীপুরের কাশিমপুরে কটন ক্লাব একটি কারখানায় গ্যাস থেকে বিস্ফোরণে ১৫ জন দগ্ধ হয়েছেন। ১ মে সোমবার সকাল ৯টার দিকে ওই ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ও ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

Shamol Bangla Ads

দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন, সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), ক্লিনার ফজলুর (৬০), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), পথচারী মো. সোহেল, ও আলমগীর (৩০)।

Shamol Bangla Ads

ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন, তৌসিফ (৩২),আরিফ (২২),আবুল হোসেন (৩৫),রাকিব (৪০),রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহান মে দিবস আজ পরবর্তী সংবাদ সারাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads