ads

শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হজ্ব ও ওমরাহ পালনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৭৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে পবিত্র হজ্ব ও ওমরাহ পালনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল শনিবার সকালে শহরের দমদমা কালীগঞ্জ মহল্লায় আব্বাসিয়া হজ্ব ও ওমরাহ কাফেলার উদ্যোগে আয়োজিত ওই প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. তহুর উদ্দিন।

Shamol Bangla Ads

প্রবীণ সমাজসেবক আলহাজ্ব মো. মোশারফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, ডা. সেকান্দর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, সরকারি জাহেদা-শফির মহিলা কলেজের অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম, কৃষি ব্যাংকের এজিএম আলহাজ্ব মো. গোলাম মোস্তফা আকন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ-সমাজসেবক মোহাম্মদ আলী মাস্টার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন আকন্দ ও মো. আবু সালেহ, আলহাজ্ব মো. আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্বাসিয়া হজ্ব ও ওমরাহ কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা মো. আব্বাস উদ্দিন। পরে চলতি মৌসুমে হজ্ব গমনেচ্ছুকদের মাঝে লাগেজ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আব্বাসিয়া হজ্ব ও ওমরাহ কাফেলার আওতায় চলতি মৌসুমে ৬০ জন হজে¦ যাচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বজ্রপাতে ও পানিতে ডুবে শিশুসহ ২ জনের… পরবর্তী সংবাদ শেরপুরের জগৎপুর গণহত্যা দিবস আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads