ads

শুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে রাস্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ২৮, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মাটিয়াকুড়া গ্রামবাসীর আয়োজনে উপজেলার গাবতলী বাজারে শেরপুর হতে শ্রীবরদী সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের নিকট স্মারকলিপি দেন।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো, আমিনুল ইসলাম, প্রফেসর ফারুক মিয়া, ইমাম মাওলানা মো, ফেরদৌস মিয়া, ইউপি সদস্য সাজু মিয়া, কৃষক রফিকুল ইসলাম, লাল ফকির প্রমুখ।

বক্তারা বলেন, গাবতলি বাজার হতে খলশেকুড়ি বিলে যাতায়াতের রাস্তায় ঘর তুলে অবরুদ্ধ করেছে স্থানীয় ছত্তর মিয়ার ছেলে হাসিম মিয়া। এতে শতশত লোকের চলাচল ও খলসেকুড়ি বিল থেকে ফসল বাড়ি নিয়ে আসতে পারছে না। এছাড়া বিকল্প রাস্তা না থাকায় চরম ভোগান্তির শিকার শতশত লোক। প্রশাসনের কাছে দ্রুত রাস্তার দাবি জানান বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads