ads

শুক্রবার , ২১ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৮৯ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩

খবর টি পড়েছেন : ৩৬৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে আমদানী নিষিদ্ধ ৮৯ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন শেরপুর সদর উপজেলার ঢাকলহাটি মহল্লার খুদবর আলীর পুত্র হৃদয় হাসান ওরফে আরমান (২২), একই মহল্লার সেলিম সরকারের পুত্র হৃদয় সরকার (২৫) ও আজিজুল মিয়ার পুত্র জিহান মিয়া (২৩)। শুক্রবার দুপুরে মাদক আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় সংঘবদ্ধ মাদক চোরাকারবারি দল মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামে র‌্যাব- ১৪ সিপিসি- ১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। ওইসময় আমদানী নিষিদ্ধ ৮৯ বোতল ভারতীয় মদসহ হৃদয় হাসান ওরফে আরমান, হৃদয় সরকার ও জিহান মিয়াকে গ্রেফতার করে তারা।

একইসাথে মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি এ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪৪ হাজার ৫০০ টাকা। পরে শুক্রবার সকালে র‌্যাবের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সৌদির সাথে মিল রেখে ৯ গ্রামে আগাম… পরবর্তী সংবাদ শেরপুরে শেষ মুহূর্তে আতর, টুপি ও জায়নামাজের দোকানে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads