শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এসএসসি ব্যাচ-২০১৬। স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে এখন তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জীবিকার তাগিদে অনেকেই জড়িয়েছেম নানান পেশায়। স্কুল জীবন পেরিয়ে গেলেও বন্ধুত্বের অটুট বন্ধনে তাঁরা একত্রিত হয়েছেন। ২০ এপ্রিল বৃহস্পতিবার শহরের হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ে এই ব্যাচের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

❝বন্ধু তবে শক্ত করো মনোবল,আমরা ষোল আমরাই বল❞ – এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর থেকেই হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ছিলো এসএসসি ব্যাচ-২০১৬ এর শিক্ষার্থীদের পদচারনায়। দীর্ঘদিন পর স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে আনন্দের সীমা ছিলো না। বন্ধুদের কাছে পেয়ে ক্যামেরাবন্দী হতে ভুলেননি কেউ।
পরে এই পুনর্মিলনীর সমাপ্তি ঘটে ইফতার মাহফিলের মধ্য দিয়ে। এতে ব্যাচটির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিবছর এমন আয়োজন ও ঈদুল আযহায় বড় পরিসরে পুনর্মিলনী করার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাচের শিক্ষার্থীরা।




