ads

বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে আইডি খোলায় যথার্থতা যাচাইয়ের উদ্যোগ নিতে হবে: মোস্তাফা জব্বার

খবর টি পড়েছেন : ২৫৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফেসবুক ব‌্যক্তিগত ওয়েবসাইট কিংবা সংবাদ প্রচারের মাধ‌্যম হিসেবে কাজ করছে। এর পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে মিথ‌্যা তথ‌্য পরিবেশন ও গুজব ছড়ানোসহ এটির অপব‌্যবহার ভয়ংকর অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। অস্থিতিশীল পরিস্থিতি সমাজ কিংবা রাষ্ট্রই নয় এটি ফেসবুকের জন‌্যও বড় চ‌্যালেঞ্জ।

Shamol Bangla Ads

এ চ‌্যালেঞ্জ মোকাবেলায় কেউ যেন ভুয়া পরিচিতি ব‌্যবহার করতে না পারে সেজন্য জাতীয় আইডি কিংবা মোবাইল নাম্বারসহ আইডি খোলার ক্ষেত্রে যথার্থতা যাচাইয়ে ফেসবুক কর্তৃপক্ষকে কার্যকর উদ‌্যোগ নিতে হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সুজানা সারোয়ার মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক করেন। বৈঠককালে মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আমরা এখন দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ‌্যমে অনেক সমস‌্যার সমাধান করতে পারছি। এ সময় মন্ত্রী ফেসবুককে বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার না করার অনুরোধ করেন। বাংলাদেশ ফেসবুকের বড় বাজার উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় দেশব‌্যাপী ইন্টারনেটসহ শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। পৃথিবীর অন‌্যান‌্য দেশের ন‌্যায় বাংলাদেশের এই খাতে বিনিয়োগে ফেসবুকের এগিয়ে আসার সুযোগ রয়েছে।

Shamol Bangla Ads

কোনো অশুভ শক্তি যেন ফেসবুককে তাদের মিথ‌্যাচার, অপপ্রচার কিংবা ব‌্যক্তিগত আক্রমণের হাতিয়ার হিসেবে ব‌্যবহার করতে না পারে সেই ব‌্যাপারে সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ফেসবুকের ভুয়া আইডি ব‌্যবহার করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি এক শ্রেণির প্রতারকের মাধ‌্যমে কেউ কেউ প্রতারিত হচ্ছে।
ক্ষতিকর কনটেন্ট বন্ধে বিটিআরসি প্রেরিত রিপোর্ট আরও গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিটিআরসির ডিজিটাল সেল রয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রেরিত অভিযোগসমূহ বিটিআরসি যাচাই-বাছাই করে ফেসবুককে ব‌্যবস্থা গ্রহণের জন‌্য প্রেরণ করে থাকে। প্রেরিত রিপোর্টের বিষয়ে জরুরি কার্যকর উদ‌্যোগ আরও দ্রুততার সাথে গ্রহণ করে অভিযোগ নিষ্পত্তির হার আরও বেশি হওয়া অপরিহার্য।

জুয়ার সাইটের বিজ্ঞাপনে যেন ফেসবুক ব‌্যবহৃত না হয় সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। সুজানা সারোয়ার বলেন, অন্যান্য দেশের পলিসি, আইন আর বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমরা ক্ষতিকর কনটেন্টের বিষয়ে সতর্ক আছি। যে কোনো বিধি-বিধানের ক্ষেত্রে অবশ্যই মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় রাখা উচিত।
তিনি আরও বলেন, আমাদের পলিসিতে ঝুঁকিপূর্ণ কনটেন্টের বিষয়ে সচেতন থাকার বিষয়ে সরকার থেকেও বারবার বলা হয়েছে। আমরা সেই আলোকে ব্যবস্থাও নিয়েছি। ভবিষ্যতেও ফেসবুক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির আগুনেই বিএনপি মরবে: কাদের পরবর্তী সংবাদ ঈদে সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজ নিতে নেতাকর্মীদের নির্দেশ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads