ads

মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

খবর টি পড়েছেন : ২১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে বাইক চলাচলে অনুমতি দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৮ এপ্রিল মঙ্গলবার সকালে একনেকের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শর্ত সাপেক্ষে পরীক্ষামূলকভাবে ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে মোটরবাইক চলবে। গতি থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার। পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার।

Shamol Bangla Ads

ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পবিত্র শবে কদর আজ পরবর্তী সংবাদ বুধবার থেকে ঈদের ৫ দিনের ছুটি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads