ads

সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সততা নিয়ে কাজ করছি বলেই আল্লাহ আমাদের সহায় হয়েছে: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দেশে দারিদ্র্যের হার কমাতে পেরেছি। অতি দরিদ্রের হার মাত্র ৫.৬ ভাগে নামিয়ে আনতে পেরেছি। আল্লাহর রহমতে দেশে কেউই অতি দরিদ্র থাকবে না। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা সততা নিয়ে কাজ করছি বলেই কিন্তু আল্লাহ আমাদের সহায় হয়েছে।’ সোমবার চতুর্থ পর্যায়ে দেশে আরও পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার পায়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছিলেন।’

এ সময় দেশের আলেম-ওলাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কেউ যেন বিভ্রান্তি পথে না নিয়ে যায়, কেউ যেন জঙ্গিবাদে সম্পৃক্ত না হয় সেজন্য তাদেরকে সচেতন করতে হবে।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘মসজিদের ইমাম, আলেম-ওলামাগণ আপনাদেরকে মানুষ শ্রদ্ধার চোখে দেখে, কাজেই আপনাদের কথার গুরুত্ব রয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে, যেমন- মাদকাশক্তি, জঙ্গিবাদ, অহেতুক মিথ্যা বলে গুজব ছড়ানো, নারীর প্রতি সহিংসতা, গৃহকর্মী বা অধিনস্তদের প্রতি অমানবিক আচরণ করা, দুর্নীতি ইত্যাদি দূর করার জন্য- মসজিদে যখন আপনারা খুৎবা দেন, তখন এসব বিষয়ে আরও মানুষকে বোঝান তাহলে মানুষ এটা গ্রহণ করবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে, ৪৩ ডিগ্রি সেলসিয়াস পরবর্তী সংবাদ ঈদের ছুটিতে চলবে মেট্রোরেল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads