ads

মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৪ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ১১, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ

চারদিনে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন সাড়ে ৩ হাজার অসহায় মানুষ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মঙ্গলবার শেষ হলো ৪ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। ৪ দিনে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন প্রায় সাড়ে তিন হাজার দরিদ্র ও অসহায় মানুষ। গত শনিবার থেকে শহরের সরকারি নাজমূল স্মৃতি কলেজ প্রাঙ্গণে চিকিৎসা সেব দেন রাজধানীর নিউ লাইফ হোমিও ফাউন্ডেশন। এতে সার্বিক সহযোগীতা করে মাওলানা হাসমত উল্লাহ দেওবন্দী ফাউন্ডেশন।

Shamol Bangla Ads

আয়োজক সূত্রে জানা গেছে,গত শনিবার এই চিকিৎসা সেবা চালু করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগী দেখা ও ওষধ দেওয়া কার্যক্রম পরিচালিত হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ছিলেন নিউ লাইফ হোমিও র চিকিৎসক এসএম এনামূল হক,আমির হাসান,শহিদুল ইসলাম ও চিকিৎসক ইদ্রিস আলী। রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার ও ওষধ দেওয়ার জন্য সহযোগী হিসেবে মো.শাহিন মিয়া,ইমরান হোসেননাঈম ইসলাম ও নয়ন চৌধুরী উপস্থিত ছিলেন। বিনামূল্যে ৪ দিনব্যাপী অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিতে সাবেক সিনিয়র সচিব ও মাওলানা হাসমত উল্লাহ দেওবন্দী ফাউন্ডেশনের সভাপতি আবদুস সামাদ ফারুক এই আয়োজন করেন।

কালিনগর গ্রামের দরিদ্র অসহায় গৃহীনি রমিছা বেগম বলেন( ৬০) , সারা শইলে (শরীরে) বেদনা করে। হাটুতে বেদনা বেশি । উঠবার পাইলে বইবার পাই না। এইন ডাক্তর দেইকা ওষুধ দিছে। অখন খাইয়া দেহি। টেহা পইসার লাইগা তো কোন চিকিৎসা করাইবার পাইছি না। এইনি মাগনা (বিনামূল্যে) করনে আইবার পাইছি।

Shamol Bangla Ads

নিউ লাইফ হোমিও ফাউন্ডেশনে চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, মূলত তিন দিন এই কার্যক্রম চলার কথা ছিল। কিন্ত রোগীর সংখ্যা বেশি থাকায় আরও একদিন বাড়িয়ে চার দিন করা হয়েছে। কম করে হলেও একজন রোগীকে চিকিৎসাপত্রসহ তাকে ১৫০ হতে ৪৫০ টাকার ওষুধ দেওয়া হয়েছে। মাওলানা হাসমত উল্লাহ দেওবন্দী ফাউন্ডেশনের উদ্যোগে এই সেবা দেওয়া হয়েছে।
চিকিৎসা সেবার সমন্বয়কারী নাছরুল উল্লাহ বাবু বলেন, ৪ দিনে সাড়ে তিন হাজার রোগীকে চিকিৎসাপত্র ও ওষধ দেওয়া হয়েছে। সকাল থেকে প্রতিদিন রোগীদের প্রচন্ড ভিড় ছিল। লাইন ঠিক রাখতে স্বেচ্ছাসেবকসহ গ্রামপুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

Need Ads