ads

মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মার্কেটটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০ বার নোটিশ দিয়েছি : ফায়ার সার্ভিসের ডিজি

খবর টি পড়েছেন : ২০৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগুন লাগা মার্কেটটিকে ফায়ার সার্ভিস ২০১৯ সালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, ২০১৯ সালের ২ এপ্রিল এই ভবনটিকে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি এবং ব্যানার টাঙিয়েছি। এরপরে ১০ বার নোটিশ দিয়েছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যা যা করা সম্ভব ছিল, আমরা করেছি। তারপরও এখানে ব্যবসা চলছে। বঙ্গবাজারের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আসার পর মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আছে, আর ছড়াবে না। তবে, পুরোপুরি নেভাতে আরেকটু সময় লাগবে।’

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকা মার্কেটটি যে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ তা জানিয়ে সংস্থাটিকে কোনো নোটিশ দেওয়া হয়েছে কি না এবং তাদের গাফিলতির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটেছে কিনা না তা জানতে চাইলে তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যে সংস্থার নাম উচ্চারণ করেছেন, তাদের জিজ্ঞাসা করেন।’

Shamol Bangla Ads

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি জানিয়ে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এ ঘটনায় আমরা ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার কারণ বলা যাবে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্তের পর জানানো যাবে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৩ শতাংশ… পরবর্তী সংবাদ ৯ ঘণ্টা পর চালু হল ৯৯৯ সেবা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads