ads

মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবাজারে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

খবর টি পড়েছেন : ২০৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ৪ এপ্রিল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Shamol Bangla Ads

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারসহ কমিশনের সচিবরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং ব্যথিত হয়েছেন। তিনি বলেছেন, এসব দোকানের ইনস্যুরেন্স করা থাকে না, সেজন্য তারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে হবে। তবে এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণের বিষয়ে কোনো কিছুই বলেননি প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৪৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন পরবর্তী সংবাদ পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেনযাত্রা শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads