ads

সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে জো বাইডেনের চিঠি

খবর টি পড়েছেন : ২৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মাধ্যমে পাঠানো এক চিঠিতে বাইডেন এ শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আপনাকে (শেখ হাসিনা) এবং বাংলাদেশের মানুষকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের জনগণই মুক্তি এবং স্বাধীনতার আসল অর্থ জানে। কারণ, তারা ১৯৭১ সালে তাদের নিজেদের ভাগ্য এবং নিজেদের ভাষায় কথা বলার অধিকার আদায়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে।’

চিঠিতে বাইডেন আরও লিখেছেন, ‘গত ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছে। যেমন- অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি, জনগণের মধ্যে পারস্পারিক বন্ধন জোরদার করা, বৈশ্বিক স্বাস্থ্য এবং জলবায়ুগত সমস্যার মোকাবিলা করা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় অংশীদার হওয়া। যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশের প্রতি অঙ্গীকারবদ্ধ।’

Shamol Bangla Ads

‘উদযাপনের এই দিনে, আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার এই আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। জয় বাংলা!’

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনায় প্রধানমন্ত্রীর যোগদান পরবর্তী সংবাদ রমজানের প্রথম কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads