ads

রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা : কাদের

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ

স্বাধীনতার ৫২ বছরেও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি নানা রূপে দেশে বিরাজ করছে। ২৫ মার্চ কালরাতের গণহত্যা নিয়ে পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বিএনপি। তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। ২৬ মার্চ রবিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে ওই কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

গতকাল শনিবার রাজধানীর গুলিস্তানে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫ মার্চ কালরাতের গণহত্যা নিয়ে একটি মন্তব্য করেছিলেন। মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান যা বলে, তারাও (বিএনপি) তাই বলে। কারণ, তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত। তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। তারা এমনটাই বলবে, এটাই হওয়া সমীচীন।’

স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের মতো নানা পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করছে বলে মন্তব্য করেন সড়ক ও পরিবহনমন্ত্রী। তিনি বলেন, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে রয়েছে বাংলাদেশে। স্মার্ট বাংলাদেশ গড়াই এখন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।

Need Ads