শেরপুরে আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ওই র্যালি বের করা হয়।

র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র্যালিটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমিনুল ইসলাম।

র্যালিতে তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা সিদ্দিক আহম্মেদ, ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদের ইমাম মাওলানা মোতাসিম বিল্লাহসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন স্তরের ইমাম-ওলামেকেরাম, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।









