ads

বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খবর টি পড়েছেন : ২৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরে তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২২ মার্চ বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় হুইপ আতিক বলেন, শেরপুরে তাঁতীলীগকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে যে সকল সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে। যোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করতে হবে। তাহলেই শেরপুরের তাঁতীলীগ শক্তিশালী হবে। আগামী সংসদ নির্বাচনে দলের পক্ষে তাঁতীলীগ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জেলা তাঁতীলীগের আহবায়ক আব্দুর রেজ্জাক সেলিমের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা প্রমুখ।

Shamol Bangla Ads

জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমএ বারেক তোতা, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুন নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে তাঁতীলীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীর সিংগাবরুনা ইউপি চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads