ads

বুধবার , ২২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজ নিবন্ধনের সময় বাড়ল, খরচও কমল

খবর টি পড়েছেন : ২৫৪
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

সৌদি আরব সরকার হজ প্যাকেজের খরচ কমিয়ে দেওয়ায় বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। খরচ কমানোর সঙ্গে হজের জন্য নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ২২ মার্চ বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানান।

Shamol Bangla Ads

মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব দেশের জন্য সৌদি আরব মিনা মিনার তাঁবুর ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খরচ বাবদ ৪১৩ রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৭২৫ টাকা কমিয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি অর্থাৎ হজ এজেন্সিজ অব বাংলাদেশের (হাব) ব্যবস্থাপনায়— দুই ক্ষেত্রেই ‘সি’ ক্যাটাগরি ধরে প্যাকেজ হিসাব করা হয়েছে। তাই খরচ কমে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা ও ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকায় নামবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং সম্মানিত হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেক হজযাত্রী নতুন করে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

Shamol Bangla Ads

নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত থাকবে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধনের সময় বাড়ায় হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে ২৫ মার্চ সব ব্যাংকের শাখাসমূহ ও ২৭ মার্চ অফিস সময়ের পরেও শাখা খোলা রাখার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফায় নিবন্ধনের সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২১ মার্চ) হজ নিবন্ধনের চতুর্থ দফার শেষ দিন থাকলেও কাঙ্ক্ষিত সাড়া পায়নি ধর্ম মন্ত্রণালয়। হজ নিবন্ধন পোর্টালের তথ্য অনুযায়ী, এখনো নিবন্ধনের বাকি ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে সরকারিভাবে ৫ হাজার ১৭৩ আর বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধনের বাকি রয়েছে ৬ হাজার ৪৩১ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক ২ লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ৮ হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ২ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

আগামী ২১ মে থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে। ২১ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩০০১ নামে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করবে হজযাত্রীদের নিয়ে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। এ ছাড়া এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল পরবর্তী সংবাদ দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads