ads

বুধবার , ২২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না: কাদের

খবর টি পড়েছেন : ২৬৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে তত্ত্বাবধায়কের ভুত ভুলে যেতে হবে। আজ মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সভায় আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, অবৈধ ব্যক্তির হাতে গড়ে ওঠা অবৈধ দল হচ্ছে বিএনপি। তারা এদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। ইতিহাসকে বিকৃত করেছে। এখন তাদের (বিএনপির) সরকার পতনের আন্দোলন চোরাবালিতে আটকে গেছে।

তিনি বলেন, আন্দোলনে ব্যর্থতার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত। তিনি অবৈধ দলের অবৈধ মহাসচিব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের নামে অপকর্মকারীদের শুধু সাংগঠনিক নয়, প্রশাসনিক ব্যবস্থাও নিতে হবে।

Shamol Bangla Ads

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদস্য তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শাওন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহসহ প্রাথমিকে ৩ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পরবর্তী সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীর নিবন্ধন চায় সংসদীয় কমিটি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads