ads

শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ১৭, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারি, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মতিন, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী।

Shamol Bangla Ads

আলোচনা শেষে কেক কাটা হয়। এতে অংশ গ্রহণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads