আলোচনা সভা, কেক কাটা, আদিবাসী নৃত্যসহ বর্ণাঢ্য আয়োজনে শেরপুরের গারো পাহাড় এলাকার গজনীর অবকাশের মুক্তমঞ্চে পালিত হলো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ দুপুরে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী, মডেল গালর্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার জাহান তপন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মঞ্জুরুল হক, আনারুল হক বাচ্চু, হাবিবুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের ও সিনিয়র সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য।
বক্তারা সরকারের উন্নয়নসহ মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও সমাজের নানা অসঙ্গতি আরও বেশী করে তুলে ধরতে বাংলাদেশ প্রতিদিনের প্রতি আহবান জানান। শেরপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক, নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম জুবায়ের দীপ, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, সাংবাদিক নমশের আলম, দুদু মল্লিক, মনিরুজ্জামান মনির, শাহরিয়ার শাকির, জয়ন্ত দে, নাঈম তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে পত্রিকার ১৪ বছরের সাথে মিল রেখে ১৪ পাউন্ড ওজনের কেক কাটা হয়। পত্রিকার পক্ষে এলাকার তিনজন অসুস্থ মুক্তিযোদ্ধার জন্য লুঙ্গি ও গামছা প্রদান করা হয়। ওইসময় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও কেক কাটা শেষে নৃত্য পরিবেশন করেন গারো পাহাড়ের আদিবাসীসহ শেরপুর মডেল গার্লস কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী।









