শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের (পাবসস) ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার দুপুরে মহারশি পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে সমিতির কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।

মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লিমিটেডের সভাপতি জাহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
ওইসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূইয়া, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জোসনা বেগমসহ অন্যান্যরা।

আলোচনা শেষে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় মহারশি রাবার ড্যাম ফ্ল্যাগশীপ উন্নয়ন প্রকল্প (এসপি নং-৩৫১৫৮ এগ্রো বিজনেস সেন্টার), ফার্ম এক্সেস রোড ও বক্স কালভার্ট ও হেডার ট্যাংক ও বারিড পাইপ লাইন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।




