ads

মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবিত্র শবে বরাত আজ

খবর টি পড়েছেন : ৫৫৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র শবে বরাত আজ মঙ্গলবার (৭ মার্চ)। এদিন দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের সান্নিধ্য ও ক্ষমা লাভের আশায় ইবাদত-বন্দেগি, জিকির, নফল ইবাদত ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।

Shamol Bangla Ads

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালন করা হয়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগির’ মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সারাদেশে পবিত্র শবে বরাত পালন করবেন।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আজ রাতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদ মাদরাসায় শবে বরাতের গুরুত্ব ও ফযিলত সর্ম্পকে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য সর্ম্পকে ওয়াজ করবেন খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ রুহুল আমীন। পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার (৮ মার্চ) সরকারি ছুটি। শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবে বরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উন্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবে বরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক।’

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তার বাণীতে পবিত্র শবে বরাতের মাহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঐতিহাসিক ৭ মার্চ আজ পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে রাদওয়ান মুজিবের শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads