ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মার্চ ৫, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বানেশ্বর্দী ইউনিয়নের বাউশা বাজারে ৪তলা ফাউন্ডেশনসহ গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করা হয়েছে। ৫ মার্চ রবিবার দুপুরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভার্চুয়ালি দ্বিতল ভবনটির উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বাউশা বাজার কমিটির সভাপতি আঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ প্রমুখ।

উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ জানান, দ্বিতল ভবনটি নির্মাণে খরচ হয়েছে ২ কোটি ১৩ লাখ টাকা। ভবনের দোতলার ১৩ টি দোকানের মধ্যে সামনের ৪টি দোকান মহিলা কর্ণার হিসেবে বিবেচিত হবে।

Need Ads