ads

বুধবার , ১ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেনের অনলাইন টিকিট কাটতে ৪ লাখ যাত্রীর রেজিস্ট্রেশন

খবর টি পড়েছেন : ৩৫২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রেল টিকিটের কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণ বন্ধে অনলাইন টিকিট কাটতে এনআইডির মাধ্যমে ১৬ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৪ দিনে সর্বমোট ৪ লাখ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। ১ মার্চ বুধবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলের অনলাইন টিকিট সিস্টেমে ৪ লাখ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।
টিকিট ছাড়া ভ্রমণ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ৫০ ভাগ অনলাইনে এবং ৫০ ভাগ কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। কিন্তু কোনোক্রমে রেজিস্ট্রেশন ছাড়া টিকেট পাওয়া যাবে না।

‘আগে টিকিট হলেই একজন যাত্রী ভ্রমণ করতে পারতো, এখন আপনার টিকিটে আপনাকেই ভ্রমণ করতে হবে। টিকিট থাকলেই ভ্রমণ করা যাবে না। আর বিনা টিকিটে কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
‘এর আগে সুযোগ ছিল পাঁচটা বা দশটার টিকিট কেটে কালোবাজারি করে বিক্রি করা যেত। এখন সেটা পারবে না’- বলেন মন্ত্রী।
টিটিইরা অনিয়মে জড়িত থাকলে কী ব্যবস্থা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি টিটিইদের বিরুদ্ধে কোনো জালিয়াতি বা অনিয়মের অভিযোগ আসে তবে কর্মচারী বিধিমালা আইনে শাস্তি পাবে।

Shamol Bangla Ads

রেলওয়ে কবে পুরো টিকিটিং ব্যবস্থা অনলাইনে আনবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ধীরে ধীরে অনলাইন টিকিটিং ব্যবস্থায় আসবে রেলওয়ে। এখনও যেহেতু অনেক যাত্রী নিম্ন আয়ের কিংবা শিক্ষিত নয় তাদের জন্যে কাউন্টারে ব্যবস্থা রেখেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতাসংগ্রামের অগ্নিঝরা মার্চ শুরু পরবর্তী সংবাদ সৌদিতে ২১৩টি পণ্যের শুল্কমুক্ত সু‌বিধা চায় বাংলা‌দেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads