ads

মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকাশের চার ঘণ্টা পর প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

খবর টি পড়েছেন : ২৭০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রকাশের চার ঘণ্টার পর প্রাথমিক বৃত্তির ফল স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মঙ্গলবার দুপুর ১টায় এই ফল প্রকাশ করা হয়, পরে বিকেল পৌনে ৫টায় সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ই-মেইল বার্তায় ফল স্থগিত করে ডিপিই। তবে কী কারণে ফল স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি। ই-মেইলে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক অনুপ কুমার রায় বলেন, সফটওয়্যারের টেকনিক্যাল কোডিংয়ে ভুল হওয়ায় ফল স্থগিত করা হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে। সংশোধিত করে ফল প্রকাশ করা হবে।

এর আগে দুপুরে ফল প্রকাশ করে জানানো হয়, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

Shamol Bangla Ads

প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে তা সরিয়ে নেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পুতিনের অভিনন্দন পরবর্তী সংবাদ বিদ্যুতের দাম আবার বাড়ল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads