ads

মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

খবর টি পড়েছেন : ২৪৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলতি বছরের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি কমেছে। গত বছরের বইমেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল৷

Shamol Bangla Ads

মঙ্গলবার অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, এ বছর বইমেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৫০টি। গত বছর নতুন বই এসেছিল ৩ হাজার ৪১৬টি।

মুজাহিদুল ইসলাম বলেন, বইমেলা কমিটির দেওয়া ফরমে প্রকাশকরা যে তথ্য দিয়েছেন তা থেকে এই উপাত্ত প্রকাশ করা হয়েছে৷ কিন্তু নতুন বই বা বই বিক্রির তথ্যটি সঠিক নয় বলে বইমেলা পরিচালনা কমিটি মনে করে। অনেক প্রথিতযশা প্রকাশকও নতুন বই কিংবা বই বিক্রির তথ্য পূর্ণাঙ্গভাবে দেননি। তাই এই তথ্যটি বাস্তবসম্মত নয়।

Shamol Bangla Ads

গত ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজাহিদুল ইসলাম জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬৩ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন পাঠক, দর্শক ও লেখক মেলায় আসেন।

এদিকে মঙ্গলবার বিকেলে বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণ ছিলো কানায় কানায় পরিপূর্ণ। শেষ বিকেলে বই কিনে ঘরে ফেরার আনন্দে উদ্বেল ছিলেন পাঠকরা৷

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিদ্যুতের দাম আবার বাড়ল পরবর্তী সংবাদ ৫৭৪ কোটি টাকায় আরেক কার্গো স্পট এলএনজি কিনবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads