ads

রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

খবর টি পড়েছেন : ৬৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাঁচ দিনের সরকারি সফরে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি’র প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন রাষ্ট্রপতি। তিনি ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে আড়াইটায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন তিনি। ৩টা ১৫মিনিটে মিঠামইন হেলিপ্যাডে নেমে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে সেখান থেকে মিঠামইনের কামালপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। ওইদিন রাতে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

Shamol Bangla Ads

সফরের দ্বিতীয় দিনও (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরের নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন।সফরের তৃতীয় দিন (১ মার্চ) মিঠামইনে দুপুর ২টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে গার্ড অব অনার গ্রহণ শেষে করিমগঞ্জ উপজেলায় নিজ নামে স্থাপিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন তিনি। সেখানে ৩টা ৪৫ মিনিটে উপস্থিত থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে পৌনে ৫টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন। সার্কিট হাউসে সাড়ে ৫টা গার্ড অব অনার গ্রহণ শেষে শহরের খরমপট্টি নিজ বাসায় রাত্রিযাপন করবেন।

সফরের চতুর্থ দিন (২ মার্চ) খরমপট্টি নিজ বাসা থেকে দুপুর ৩টায় তার সাবেক কর্মস্থল কিশোরগঞ্জ আইনজীবী সমিতির উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে উপস্থিত থেকে সোয়া ৩টায় আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও বিকেল ৪টা ১৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন শেষে বিকেল ৫টা ১৭ মিনিটে শহরের খরমপট্টি এলাকায় নিজ বাসায় উপস্থিত ও রাত্রিযাপন করবেন।

Shamol Bangla Ads

সফরের শেষ দিন (৩ মার্চ) বিকেল ৩টায় নিজ বাসভবন থেকে কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে উপস্থিত থেকে সোয়া ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল সোয়া ৪টায় সার্কিট হাউসে উপস্থিত থেকে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকেল ৫টা ১৭ মিনিটে রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইভিএম মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব :… পরবর্তী সংবাদ মেট্রো রেলের কারণে পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের ‘সামান্য ক্ষতি’…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads