ads

মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শেরপুরে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

এরপর একে একে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এছাড়া পর্যায়ক্রমে চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, শেরপুর প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, কবিসংঘ বাংলাদেশ, রেড ক্রিসেন্ট, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন, সামাজিক সংগঠন আজকের তারুন্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। ভোরে প্রভাত ফেরীতে আসে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সংগঠন ও শিশু-কিশোর, নারী পুরুষ শহরের চকবাজারস্থ শহীদ মিনার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Shamol Bangla Ads

এছাড়া ২১ ফেব্রুয়ারী দিনব্যাপী দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads