শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে ওইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। প্রধান অতিথি হিসেবে কক্তব্য বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল ও অধ্যক্ষ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নকলা উপজেলা শাখার একাংশের সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, উপজেলা শ্রমিকলীগেরর সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সূত্রধর প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা।
এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষাপ্রতিষ্ঠানেরর শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




