চলিত বছরের বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলন করে ওই তথ্য জানায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

এ সময় জানানো হয়, কোরবানির খরচ ছাড়া ওই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন যেতে পারবেন হজে।




















