ads

সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ সিনিয়র আইনজীবী পেলেন সম্মাননা ॥ বারের নির্বাচন ২৩ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ৩২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা আইনজীবী সমিতির ৪ সিনিয়র সদস্য পেয়েছেন সম্মাননা। তারা হচ্ছেন পেশাগত জীবনে ৫০ বছর পূর্তি হওয়া সিনিয়র আইনজীবী নিতাই লাল হোড় ও সিনিয়র আইনজীবী একিউএম ইকরামুল হক এবং পেশাগত জীবনে ৪০ বছর পূর্তি হওয়া সিনিয়র আইনজীবী, সমিতির সাবেক সভাপতি চন্দন কুমার পাল ও সিনিয়র আইনজীবী আব্দুল খালেক। ২৯ জানুয়ারি রবিবার বিকেলে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী।

Shamol Bangla Ads

জানা যায়, জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে যারা পেশাগত জীবনে ৫০ বছর ও ৪০ বছর পূর্ণ করছেন, তাদেরকে সমিতির তরফ থেকে সম্মাননা দেওয়া হচ্ছে। এদিকে সম্মাননার মাধ্যমে সম্মানীত ও পেশাগত জীবনের দীর্ঘ সময়ের স্বীকৃতি পেয়ে ওই ৪ সিনিয়র আইনজীবী বেজায় খুশি।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী ও অডিট রিপোর্ট পেশ করেন অডিটর শিবলু চন্দ্র দাস। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি চন্দন কুমার পাল, সিরাজুল ইসলাম, একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, গোলাম কিবরিয়া বুলু, এমকে মুরাদুজ্জামান ও খন্দকার মাহবুবুল আলম রকিব প্রমুখ।

Shamol Bangla Ads

পরে আগামী ২৩ ফেব্রুয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সেইসাথে নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী নুরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিনা তদবিরে চাকরি পেয়ে খুশি ৩৪ বেকার পরবর্তী সংবাদ শেরপুরে গণহত্যার পরিবেশ থিয়েটারের ‘একাত্তরের বীরকন্যা’ নাটক মঞ্চায়ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads