ads

মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণার জন্য মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ৪০৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অফিসের মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার প্রকাশ চাম্বু গং। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশনস মঞ্জু মারিয়া পালমা, নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, অ্যাডভোকেসী কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন।

শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনপল স্কু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান কালু, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কর্মকর্তা ফ্লোরা মাং সাং, প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় উপজেলার ৪টি গ্রাম বাল্য বিবাহ মুক্ত ঘোষণার লক্ষে কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বক্তারা। এতে অংশ গ্রহণ করেন কাজী, ইমাম, শিশু ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ স্মৃতি টেনিস… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ নিখোঁজের অভিযো্গ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads