ads

মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলে প্রথম জয় পেল খুলনা

খবর টি পড়েছেন : ৩১০
বিপিএলে প্রথম জয় পেল খুলনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। এবারের বিপিএলে দলকে নেতৃত্বও দিচ্ছেন না। চাপমুক্ত হয়ে খেলা দেশের বাঁ-হাতি ওপেনার রংপুর রাইডার্সের বিপক্ষে মঙ্গলবার দারুণ এক ইনিংস খেলেছেন। তার ব্যাটে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে খুলনা টাইগার্স। আসরের চতুর্থ ম্যাচে এটি দলটির প্রথম জয়।

Shamol Bangla Ads

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বি। পাকিস্তানের দুই বোলারের তোপে ধসে যায় রংপুর। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করলেও ১২৯ রানে অলআউট হয় শোয়েব মালিকের দল।

রংপুরের ওপেনার রনি তালুকদার ডাক মেরে ফিরে যান। অন্য ওপেনার পারভেজ ইমনের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৫ রান। তিনি তিনটি চার ও একটি ছক্কা তোলেন। তিনে নেমে নাঈম শেখ ১৩ রান করে ফিরে যান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শেখ মাহেদি। তিনি ৩৪ বলে দুটি করে চার ও ছক্কায় ওই রান তোলেন। পরে ব্যাটিংয়ে নেমে শোয়েব মালিক-মোহাম্মদ নওয়াজ ব্যর্থ হন।

Shamol Bangla Ads

জবাব দিতে নেমে ১৬ বল থাকতে জয় তুলে নেয় খুলনা। ওপেনার তামিম ৪৭ বলে ৬০ রানের হার না মানা ঝকঝকে ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কার শট খেলেন তিনি। ওপেনার মুনিম শাহরিয়ার ২১ রান করে ফিরে যান। এছাড়া মাহমুদুল হাসান জয় তিনে নেমে ৪২ বলে দুই চার ও এক ছক্কায় হার না মানা ৩৮ রান করেন।

খুলনার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ওয়াহাব রিয়াজ। তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন চার উইকেট। আমাদ বাট ৩ ওভার বোলিং করে ১৬ রান করে নেন তিনটি উইকেট। এই ম্যাচে খেলতে পারেননি রংপুরের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান। তার জায়গায় শোয়েব মালিক দলকে নেতৃত্ব দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতা… পরবর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জ টি-টুয়েন্টি ক্রিকেটে শেরপুর ও নেত্রকোনা ফাইনালে