শেরপুর জেলা সাবরেজিস্ট্রার ও দলিল লেখকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। ১১ জানুয়ারি বুধবার সকাল থেকে ওই কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, ১০ জানুয়ারি মঙ্গলবার চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত কর্তৃক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এ কর্মসূচি গ্রহণ করেন।
রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ জানুয়ারি বুধবার সকাল থেকে শেরপুর জেলা সদরসহ ৫টি উপজেলায় রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রি অফিসগুলোতে অনির্দিষ্টকালের জন্য চলছে কর্মবিরতি। এ কর্মবিরতিতে ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা- বিক্রেতা। অনুসন্ধ্যানে গিয়ে সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের ভীর।

শতশত জমির ক্রেতা ও বিক্রেতা পড়েছে ভোগান্তিতে। শেরপুর জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।









