ads

মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আদিবাসী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জানুয়ারি ১০, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তরখান কনফিডেন্স ট্রেনিং ইন্সটিটিউট চেয়ারম্যান ইকবাল করিমের আর্থিক সহায়তায় ও স্থানীয় সমাজসেবক মো. রকিবুল ইসলাম রোকনের সার্বিক তত্বাবধানে উপজেলার কাংশা ইউনিয়নের গাজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আদিবাসী লোকজনের মাঝে ওইসব শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

কাংশা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ আনার উল্লাহ আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবক রফিকুল ইসলাম ছানা, স্থানীয় ইউপি সদস্য মোঃ গোলাপ হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তৃণলা ম্রং, নলকুড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী বাগাতী,উপজেলা যুবলীগ সদস্য মেহেদী হাসান আকতার প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ শেষে সমাজ সেবক রকিবুল ইসলাম রোকন সাংবাদিকদের বলেন, উত্তরখান কনফিডেন্স ট্রেনিং ইন্সটিটিউট চেয়ারম্যান ইকবাল করিমের আর্থিক সহায়তায় কাংশা ও ঝিনাইগাতী সদর ইউনিয়নসহ ৩ শতাধিক লোকের মাঝে এসব শীত বস্ত্র করা হয়েছে।

Shamol Bangla Ads

উত্তরখান কনফিডেন্স ট্রেনিং ইন্সটিটিউট চেয়ারম্যান ইকবাল করিমের আর্থিক সহায়তায় শীতবস্ত্র পেয়ে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার আদিবাসী সহ প্রত্যেক উপকারভোগীরা সন্তুষ্ট হয়ে সকলের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads