ads

রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বর্ণের ভরি ৯০ হাজার টাকা ছাড়াল

খবর টি পড়েছেন : ৬০৪
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল। সবচেয়ে ভালো মানের স্বর্ণ এখন থেকে ৯০ হাজার ৭৪৫ টাকা ভরিতে বিক্রি হবে। এতোদিন এই সোনা ৮৮ হাজার ৪১৩ টাকায় বিক্রি হয়েছে। প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৩৩২ টাকা। রবিবার থেকে সারা দেশে নতুন দরে স্বর্ণ বিক্রি হবে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
শনিবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অন্যান্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে বাড়ানো হয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর সবশেষ দাম বাড়ানো হয়েছিল। সে সময় সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১১৬ টাকা বাড়ানো হয়। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৮৮ হাজার ৪১৩ টাকা। এতদিন দেশের বাজারে এটাই ছিল সর্বোচ্চ দাম। এই রেকর্ড ভেঙে আগামীকাল রবিবার থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, রবিার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৯০ হাজার ৭৪৫ টাকা, শনিবার পর্যন্ত যা ৮৮ হাজার ৪১৩ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, এতদিন ছিল ৮৪ হাজার ৩৮৯ টাকা। রবিবার থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৪ হাজার ২৪১ টাকায় বিক্রি হবে, এতদিন ছিল ৭২ হাজার ৩১৭ টাকা। এ মানের সোনা ভরিতে বেড়েছে ১ হাজার ৯২৪ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার পর্যন্ত ৬০ হাজার ৩০৩ টাকায় বিক্রি হয়েছে।

Shamol Bangla Ads

টানা তিন দফা কমানোর পর গত ১২ নভেম্বর মূল্যবান এ ধাতুর দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস। যা ১৩ নভেম্বর থেকে কার্যকর হয়। ছয় দিনের মাথায় ১৭ নভেম্বর ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। ৪ ডিসেম্বর আরও তিন হাজার ৩৩ টাকা বাড়ানো হয়। এরপর ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়। শনিবার সর্বশেষ স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৩৩২ টাকা বাড়ানো হয়।
আন্তর্জাতিক বাজারে গত তিন মাস ধরে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণেরদাম ছিল প্রায় ১ হাজার ৮০০ আমেরিকান ডলার। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে দাম হঠাৎ বেড়ে যায়। মার্চের প্রথম সপ্তাহে দাম বেড়ে হয় ২ হাজার ৫২ ডলারে উঠে; যা ছিল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এরপর কয়েক মাস টানা কমে অক্টোবর শেষে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৬০০ ডলারে নেমে আসে। নভেম্বর থেকে তা ফের বাড়তে থাকে।
শনিবার সন্ধ্যা ৭টায় প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮৬৬ ডলার ৬৯ সেন্ট। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ পরবর্তী সংবাদ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন বাইডেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads