ads

বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মামলা ছাড়াই ৫ লাখ টাকার ঋণ অবলোপনের সুযোগ

খবর টি পড়েছেন : ৪১১
মামলা ছাড়াই ৫ লাখ টাকার ঋণ অবলোপনের সুযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য ঋণ অবলোপন নীতিমালায় শিথিলতা আনা হয়েছে। এখন থেকে পাঁচ লাখ টাকার মন্দ মানের খেলাপি ঋণ ব্যাংকগুলো মামলা না করে অবলোপন করে ব্যালান্স শিট বা স্থিতিপত্র থেকে বাদ দিতে পারবে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

Shamol Bangla Ads

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কৃষি এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পসহ ক্ষুদ্র অঙ্কের ঋণের মামলার খরচ যদি ঋণের অঙ্কের চেয়ে বেশি হয়; তাহলে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপন করতে মামলা করতে হবে না। ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোও তাদের বিনিয়োগের ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এত দিন দুই লাখ টাকার ঋণ মামলা না করে অবলোপনে সুযোগ ছিল। নতুন নির্দেশনায় ঋণ আদায় না হলেও কাগজ-কলমে খেলাপি ঋণের পরিমাণ কমবে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংক খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৬ হাজার ১৯৯ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। যা মোট ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ।

Shamol Bangla Ads

দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ চলতি বছরের জুন শেষে এ খাতের মোট বিতরণ করা ঋণ ছিল ১৩ লাখ ৯৮ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ছিল এক লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৯৬ শতাংশ।
অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে নয় হাজার ১৩৯ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল এক লাখ তিন হাজার ২৭৪ কোটি টাকা যা মোট ঋণের ৭ দশমিক ৯৩ শতাংশ। এ হিসাবে চলতি বছরের প্রথম নয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ১২২ কোটি টাকা। তবে, গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে খেলাপি ঋণ ৩৩ হাজার ২৪৬ কোটি টাকা বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ছিল এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা যা মোট ঋণের ৮ দশমিক ১২ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুক্রবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ৮ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads