ads

বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফখরুল-আব্বাস আপাতত কারাগারে

খবর টি পড়েছেন : ৩৬৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের শুনানি রবিবার।

Shamol Bangla Ads

বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন শুনানির জন্য এই দিন ধার্য করেন। ওই দিন এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। আর এই সময় পর্যন্ত তাঁরা মুক্তির জন্য জামিননামা দাখিল করতে পারবেন না। তাই আপাতত তাঁদের কারাগারেই থাকতে হবে।

এর আগে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাদের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁদের স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। পরে ওই জামিন স্থগিত চেয়ে বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Shamol Bangla Ads

আজ জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিচারিক আদালতে চার দফায় জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর সোমবার উচ্চ আদালতে জামিনের আবেদন করেন বিএনপির শীর্ষ এ দুই নেতা। পরে মঙ্গলবার তাঁদের জামিন দেন হাইকোর্ট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু : কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads