ads

সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকে একই উপজেলায় বদলির আবেদন শুরু মঙ্গলবার

খবর টি পড়েছেন : ৩৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে শুরু হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন। এবার সুযোগ থাকছে একই এলাকায় বদলির আবেদন করার।
২ জানুয়ারি সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে ৬ অক্টোবর ২০২২ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নিকট থেকে একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ জারি হওয়ায় একই উপজেলায় ২য় দফা অনলাইন বদলি নিম্নলিখিত শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী ৩ জানুয়ারি ২০২২ তারিখ হতে ৮ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলির আবেদন কার্যক্রম চালু থাকবে।

শর্তসমূহ:

Shamol Bangla Ads

১: ক) শিক্ষকগণ সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

২। উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোন রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

৩। বর্ণিতাবস্থায়, উল্লিখিত শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী ৩ জানুয়ারি ২০২২ তারিখ হতে ০৮ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে অনলাইনে বদলির জন্য আবেদন গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন আমানুল হক পরবর্তী সংবাদ ফানুসের কারণে মেট্রোরেলে একদিনে রাজস্ব কমলো তিন লাখ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads