ads

রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

খবর টি পড়েছেন : ৪৭৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ইদ্রিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১ জানুয়ারি রবিবার সকালে শহরের শেখহাটিস্থ ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ওই বই বিতরণ করেন প্রধান অতিথি ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক ও ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান।

ওইসময় তিনি বলেন, আমরা নিজেরা যখন পড়ালেখা করেছি সে সময় বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই পাইনি। আমরা আমাদের সিনিয়র ভাইদের কাছে থেকে বই সংগ্রহ করে পড়ছি এবং অন্যান্য বই লাইব্রেরী থেকে ক্রয় করে লেখাপড়া করেছি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ করে যাচ্ছে। এটা বর্তমান শিক্ষার্থীদের জন্য সৌভাগ্যের ব্যাপার। বিনামূল্যে শিক্ষার্থীদের বই দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, শেখহাটিসহ আশেপাশের এলাকার গরীব-অসহায় শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমার বাবা প্রয়াত আলহাজ্ব ইদ্রিস মিয়া এ মাদ্রাসাটি গড়ে তুলেছেন। ইতোমধ্যেই এ মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে অনেক ছাত্র/ছাত্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি বলেন, মাদ্রাসায় পড়ালেখা করেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী এবং বিভিন্ন অফিসার হওয়া যায়। তাই মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখার কিছু নেই। সকলের সহযোগিতা নিয়ে এ মাদ্রাসাটি দেশের সেরা মাদ্রাসা হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ওইসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল রহমানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন শেরপুর সদর উপজেলার কামারিয়াস্থ জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্ব বাবর আলী হাই স্কুলে নতুন বই বিতরণের উদ্বোধন করেন বিদ্যালয় দুটির ম্যানেজিং কমিটির সভাপতি, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বই উৎসব উদযাপন পরবর্তী সংবাদ দর্শনার্থীদের আগমনের অপেক্ষায় নতুনরূপে সেজেছে শেরপুরের গজনী অবকাশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads