ads

শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাঁজার গাছসহ যুবক আটক

খবর টি পড়েছেন : ৪৬৩
শেরপুরে গাঁজার গাছসহ যুবক আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে একটি গাঁজার গাছসহ মো. আব্দুল আলীম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সারাইকাকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

আটক আলীম সদর উপজেলার ধলাকান্দা এলাকার মো. আকবর আলীর ছেলে। শুক্রবার দুপুরে তাকে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার সারাইকারকান্দা এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় স্থানীয় মোহাম্মদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে গোরস্থান সংলগ্ন এলাকা থেকে ৯ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গাঁজার গাছসহ আব্দুল আলীমকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটককৃত আলীমের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট : ময়মনসিংহকে হারিয়ে বিভাগীয়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads